• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

লালমনিরহাট সীমান্তে বিপুল রাসায়নিক সার জব্দের অভিযান

Reporter Name / ৩০৪ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

মোঃ আনিছুল ইসলাম রাজিব, লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাট জেলার বিভিন্ন সীমান্তপথ ব্যবহার করে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ রাসায়নিক সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) পরিচালিত একাধিক অভিযানে মোট ২৪৫ বস্তা সার আটক করা হয়েছে বলে জানা গেছে।
সর্বশেষ অভিযানটি পরিচালিত হয় শুক্রবার (৩১ অক্টোবর) সকালে কুলাঘাট বিজিবি চেকপোস্টে। ওই সময় ভারতে পাচারকালে ৫ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।
১৫ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—কিছু অসাধু ব্যবসায়ী লালমনিরহাট সীমান্ত হয়ে রাসায়নিক সার পাচারের চেষ্টা করছে। খবর পেয়ে বিজিবি সদস্যরা কুলাঘাট এলাকায় অভিযান চালিয়ে ওই চালানটি আটক করে।
এর আগে ২৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ১৫২ বস্তা ইউরিয়া সার ও ৭৬ বস্তা ডিএপি সার, এবং ৪ অক্টোবর ২০২৫ তারিখে ৪ বস্তা ইউরিয়া সার ও ৮ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দ হওয়া সার ২৪৫ বস্তা, যার বাজারমূল্য আনুমানিক ৩ লক্ষ ৪০ হাজার ৮শত টাকা।
জব্দকৃত সারসমূহ পরবর্তীতে লালমনিরহাট কাস্টমসের মাধ্যমে জেলা কৃষি কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিজিবি।
১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম (পিএসসি) সাংবাদিকদের বলেন লালমনিরহাট জেলা থেকে রাসায়নিক সার সীমান্ত পথে ভারতে পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। কৃষকরা যেন ন্যায্যমূল্যে সার পেতে পারেন, সে বিষয়েও আমরা নজর রাখছি।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় যেকোনো চোরাচালান রোধে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোপন তথ্যদাতাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
স্থানীয়রা বলেন, বিজিবির দ্রুত পদক্ষেপ ও কৌশলগত দক্ষতায় এ ধরনের পাচার রোধ সম্ভব হয়েছে, যা প্রশংসনীয় উদ্যোগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category