নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা পুলিশ অভিযান চালিয়ে সাজা পরোয়ানাভুক্ত কুখ্যাত মাদক কারবারি মোঃ মিন্টু মিয়াকে গ্রেফতার করেছে। শনিবার (২৩ মে) বিকেলে গাঙ্গেরকোট এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মিন্টু মিয়া গাঙ্গেরকোট গ্রামের মোঃ মোর্শেদ মিয়ার ছেলে। বাঙ্গরা বাজার থানা পুলিশের বিশেষ অভিযানে। এসআই সরোয়ার হোসেন, এসআই নাজিম উদ্দীন ও এএসআই মো. আল আমিন সহ সঙ্গীও ফোর্স গাঙ্গেরকোট এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।মন্টু মিয়া মাদক মামলায় আদালতের সাজা প্রাপ্ত আসামি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিন্টু মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তার এই অপকর্মের কারণে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছিল। পরবর্তীতে তার বিরুদ্ধে দায়ের হওয়া একটি মাদক মামলায় আদালত সাজা প্রদান ও পরোয়ানা জারি করলে তাকে গ্রেফতারে সক্রিয় হয় আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে পুলিশ তাকে গ্রেফতার করে।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম বলেন, মাদক নির্মূলে বাঙ্গরা বাজার থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আদালতের সাজা পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।