নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার অন্যতম বিদ্যাপীঠ পায়ব হাজী আব্দুল গণি উচ্চ বিদ্যালয় আয়োজনে এক বর্ণাঢ্য অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়ন, নৈতিক শিক্ষা এবং শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীর ত্রিমুখী মেলবন্ধন তৈরির লক্ষ্যেই এই গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশে এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, অভিভাবক এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠের মাধ্যমে মূল আলোচনা পর্ব শুরু সমাবেশে বক্তারা বলেন, শুধু বিদ্যালয়ের গণ্ড-র মধ্যে পড়ালেখা সীমাবদ্ধ রাখলে চলবে না শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষক ও অভিভাবকদের যৌথ ভূমিকা পালন করতে হবে। বর্তমান ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের আধুনিক ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
সমাবেশে আরও আলোচনা করা হয়—
নিয়মিত শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা।
মাদক, মোবাইল আসক্তি ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে কোমলমতি শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করা।
পরীক্ষার ফলাফল আরও উন্নত করতে হোম ভিজিট ও নিয়মিত মনিটরিং জোরদার করা।
বিদ্যালয়ের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার পরিবেশ ধরে রাখতে এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা।
অভিভাবকরা তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরে বলেন, বিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগ প্রশংসনীয়। নিয়মিত এমন মতবিনিময় সভা অনুষ্ঠিত হলে শিক্ষক ও অভিভাবকদের দূরত্ব কমে আসবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার কাঙ্ক্ষিত অগ্রগতি নিশ্চিত করা সম্ভব হবে।
সভা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।