• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামি শাহীন গ্রেপ্তার, ৩ মাসের কারাদণ্ড মুরাদনগরে ভোক্তা অধিকারের অভিযান: ৫ প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা সাদেকুর রহমানের মৃত্যুতে মোহাম্মদ বজলুর রহমানের শোক প্রিয় শিক্ষকদের সান্নিধ্যে হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৮৮ ব্যাচের পুনর্মিলন সোনারগাঁয়ে আলোচনায় মেম্বার পদপ্রার্থী আল-আমিন,তার নিজস্ব অর্থায়নে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন মুরাদনগরে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ ও যুবলীগের ১৩ জন গ্রেপ্তার মুরাদনগরে দিনব্যাপী কওমি মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শান্ত মুরাদনগরে বিশৃঙ্খলা সহ্য করা হবে না: আ.লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির মিছিল সোনারগাঁয়ে কার্যক্রম আওয়ামীলীগ নেতা, ওয়ারেন্ট ও মাদকসহ বিভিন্ন মামলায় ১৪ জন গ্রেফতার বন্দরে কুমির আতঙ্ক, ধরতে গিয়ে হিমশিম বন বিভাগের

মুরাদনগরে বিশ্ব হাত ধোয়া দিবসে র‌্যালী ও হাত ধোয়া প্রদর্শনী

Reporter Name / ২৬৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

 

নিজস্ব প্রতিনিধি।।

”হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যে কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে হাত ধোয়া প্রদর্শনীর উদ্বোধন করেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান। পরে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।
উপজেলা পরিষদ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মুরাদনগর অফিসের আয়োজনে দিবসটি পালনে পরিষদ চত্বর থেকে শিশু শিক্ষার্থীদের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি সড়ক প্রদক্ষিন শেষে পরিষদের চত্বরেই শেষ হয়। পরে উপজেলা কিন্ডারগার্টেন মাঠে হাত ধোয়া বিষয়ক প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এ সময় ইউএনও মোঃ আবদুর রহমান শিশু শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়া শিক্ষন কার্ষক্রম পর্যবেক্ষন করেন।
তিনি শিশু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, হাতের মাধ্যমে অনেক জীবানু ছড়ায়। এজন্য খাবারের পূর্বে অবশ্যই সঠিক নিয়মে হাত পরিস্কার করতে হবে। এতে অনেক রোগ বালাই থেকে মুক্ত থাকা সম্ভব।
মুরাদনগর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মনসুর আলম এর ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, কৃষি ব্যাংকের ম্যানেজার আল আমিন, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, বিএডিসি উপসহকারী প্রকৌশলী কাউছার আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ফিল্ড সুপার ভাইজারগণ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category