• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
Headline
৩০ বছর শিক্ষকতা শেষে অবসরে পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনারগাঁয়ে ব্রিজের নিচে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার চাপিতলার শ্রীরামপুরে ভাঙ্গা সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা সাইদুল কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন, রাস্তার কাজে যেন অনিয়ম না হয় – ধর্মমন্ত্রী কায়কোবাদ ১০ দিন ধরে নিখোঁজ ১২ বছরের সামিম, সন্ধান চায় পরিবার মেঘনা নদীতে ট্রলারডুবি:নিখোঁজের দুই দিন পর তিনজনের মরদেহ উদ্ধার মুরাদনগরে সামছুল হক কলেজে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ মুরাদনগরে ফেক আইডি ব্যবহার করে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি হোসেনপুর এস.পি. ইউনিয়ন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

Reporter Name / ১৬৩ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে।

চিকিৎসকদের মতে, তাঁর সুস্থতার অগ্রগতি স্বাভাবিকের চেয়েও দ্রুত হচ্ছে।

সোমবার (২৭ জুলাই) তাঁর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানানো হয়,

ফিজিওথেরাপি দলের তত্ত্বাবধানে করা এক্স-রেতে প্রতিস্থাপিত হিপ জয়েন্টটি সঠিকভাবে বসানো হয়েছে এবং সবকিছু ভালো অবস্থায় রয়েছে।

এদিন ফিজিওথেরাপি দলের সহায়তায় তিনি প্রায় ১০ মিনিট হাঁটেন। এ সময় তিনি কোনো ধরনের ব্যথা বা অস্বস্তি অনুভব করেননি, যা তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠার একটি ইতিবাচক লক্ষণ বলে জানিয়েছেন চিকিৎসকরা।

চিকিৎসকদের আশা, বর্তমান উন্নতির ধারা অব্যাহত থাকলে আগামী বুধবার তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র (রিলিজ) দেওয়া হতে পারে।

এদিকে তাঁর সুস্থতা কামনায় দেশ-বিদেশ থেকে অসংখ্য শুভাকাঙ্ক্ষী দোয়া ও শুভকামনা জানাচ্ছেন।

পরিবারের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে এবং তাঁর পূর্ণ সুস্থতার জন্য দোয়া অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।
মহান আল্লাহ তাআলার কাছে তাঁর দ্রুত পূর্ণ সুস্থতা, নেক হায়াত ও সুস্বাস্থ্য কামনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category