• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
Headline
মাদক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন: ওসি আনোয়ার হোসেন হোসেনপুর জনকল্যাণ সমিতি নতুন কার্যকরী কমিটি গঠন সভাপতি বজলুর সাধারণ সম্পাদক মোক্তার হোসেন ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় এতিমখানায় দোয়া মাহফিল বাঙ্গরায় ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল মুরাদনগরে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব ব্রাহ্মণচাপিতলার এরশাদ হত্যা মামলায় আরো ১ জন গ্রেপ্তার ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ার অঙ্গীকার দেবিদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল মুরাদনগরে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত

ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় এতিমখানায় দোয়া মাহফিল

Reporter Name / ১৭ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরের রহিমপুরে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এমপি’র সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল করেছে জামিয়া হেজাজিয়া দারুল আরকাম রহিমপুর হেজাজিয়া এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা।

২৪ জুলাই শুক্রবার জুমআ পূর্বে জামিয়া হেজাজিয়া দারুল আরকাম রহিমপুর হেজাজিয়া এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার হলরুমে মাদ্রাসার তত্বাবধায়ক লোকমান হোসাইনের সভাপতিত্বে হাফেজ ছাত্রদের নিয়ে কুরআন খতম,দোয়ায়ে ইউনুস পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি’র মাদ্রাসা মসজিদ এবং মুরাদনগরের জনতার প্রতি প্রশংসনীয় অবদান তুলে ধরে তার সুস্থতা কামনায় দোয়া করেন।

এ সময় উপস্থিত আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী এবং মুসল্লিরা মন্ত্রী কায়কোবাদের আশু রোগমুক্তি কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনাও করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন ভুইয়া, নজরুল ইসলাম, আব্দুল আজিজ মোল্লা,দুলাল সরকার ও সদস্য সচিব মোল্লা মজিবুল হক। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি’র মামাতো ভাই সৈয়দ শরীফ আহমেদ মীর। উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাজিমুদ্দিন।

মাওলানা আমির হোসেনের মোনাজাতে আরো অংশ নেন মুজিবুর রহমান মেম্বার,যাত্রাপুর নুরিয়া এতিমখানার প্রতিষ্ঠাতা হাফেজ বাশারত ভূইয়া, সাবেক ছাত্রনেতা সোহাগ,বিএনপি নেতা মাহমুদ, ধামঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন খোকনসহ স্থানীয় মুসুল্লিগন।

উল্লেখ্য, ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সুস্থতা কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category