• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
Headline
৩০ বছর শিক্ষকতা শেষে অবসরে পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনারগাঁয়ে ব্রিজের নিচে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার চাপিতলার শ্রীরামপুরে ভাঙ্গা সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা সাইদুল কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন, রাস্তার কাজে যেন অনিয়ম না হয় – ধর্মমন্ত্রী কায়কোবাদ ১০ দিন ধরে নিখোঁজ ১২ বছরের সামিম, সন্ধান চায় পরিবার মেঘনা নদীতে ট্রলারডুবি:নিখোঁজের দুই দিন পর তিনজনের মরদেহ উদ্ধার মুরাদনগরে সামছুল হক কলেজে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ মুরাদনগরে ফেক আইডি ব্যবহার করে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি হোসেনপুর এস.পি. ইউনিয়ন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা

বন্দরে ১৪০ কেজি গাঁজাসহ বিলাসবহুল গাড়ি জব্দ করল র‍্যাব-১১

Reporter Name / ১৬২ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

সজীব হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধি।।

‎নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে একটি বিলাসবহুল জীপ গাড়ি থেকে ১৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১
‎
‎শনিবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে বন্দর থানাধীন মদনপুরের ‘রাফি ফিলিং স্টেশন’-এর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই অভিযান পরিচালিত হয়।
‎
‎র‍্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী বিলাসবহুল জীপ গাড়িতে করে মাদকের একটি বড় চালান নিয়ে ঢাকাগামী মহাসড়কের ওপর অবস্থান করছে। খবর পেয়ে র‍্যাবের দলটি ঘটনাস্থলে পৌঁছালে আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে টয়োটা ক্লুগার মডেলের একটি হার্ড জীপ গাড়ি থেকে নেমে এক ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে র‍্যাব সদস্যরা গাড়িটিতে তল্লাশি চালিয়ে ভেতরে রাখা ১৪০ কেজি গাঁজা জব্দ করে।
‎
‎র‍্যাব জানায়, অসাধু চক্রটির গাড়ি ফেলে পালিয়ে যাওয়া সদস্যকে শনাক্ত ও গ্রেফতারে চেষ্টা চলছে। উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত গাড়ি পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
‎
‎মাদক নির্মূল ও যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব-১১
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category